← সব গাইড / Knowledge Hub
CRM ও Management

Monthly CRM নাকি Custom CRM—কোনটি বেছে নেবেন?

দাম দেখার পাশাপাশি আপনার sales process, staff, data ownership ও প্রয়োজনীয় integration দিয়ে দুই ধরনের প্রস্তাব তুলনা করুন।

আপনার কাজের ধাপ আগে লিখুন

Lead কোথা থেকে আসে, কে কথা বলেন, কখন follow-up লাগে এবং quotation থেকে sale কীভাবে হয়—লিখে ফেলুন। একটি বাস্তব enquiry নিয়ে demo চাইুন। শুধু dashboard সুন্দর হলেই আপনার কাজের জন্য যথেষ্ট হবে এমন ধরে নেবেন না।

Monthly CRM-এর প্রস্তাব যাচাই করুন

কতজন user, কতটি contact, কোন module, data export ও support অন্তর্ভুক্ত তা জেনে নিন। Subscription বন্ধ করলে data কীভাবে পাবেন সেটিও লিখিতভাবে পরিষ্কার করুন। আপনার নিয়ম existing system-এ মিলে গেলে এটি বিবেচনা করতে পারেন।

Custom development-এর সীমা লিখুন

আপনার আলাদা workflow, role permission, reporting বা integration থাকলে সেগুলো দিয়ে custom proposal নিন। Source code, license, hosting, maintenance, change request ও handover-এর শর্ত আলাদা করে আলোচনা করুন। এককালীন development fee মানেই ভবিষ্যতের সব খরচ অন্তর্ভুক্ত—এমন ধরে নেবেন না।

একজন customer-এর history একসঙ্গে রাখুন

আপনার চাহিদা হিসেবে লিখুন: একই contact-এর নতুন enquiry আগের history-তে থাকবে, আলাদা project হলে আলাদা deal রাখা যাবে। Phone format, duplicate review এবং staff-এর edit permission demo-তে দেখে নিন। WhatsApp বা Messenger integration চাইলে receiving, replying ও bulk messaging-এর কাজগুলো আলাদা করে উল্লেখ করুন।

আপনার কাজের checklist

  • বাস্তব lead দিয়ে demo দেখব
  • User ও module limit জেনেছি
  • Data export ও access policy পরিষ্কার
  • Messaging/API charge আলাদা জেনেছি
  • Development, subscription ও support খরচ আলাদা